,

৩ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েননি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা, ভোগান্তি চরমে

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

অবরোধের ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সড়ক ছাড়েননি তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সরেজমিনে রাজধানীর শাহবাগ মোড়ে দেখা যায়, চিকিৎসকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মোড় দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

চিকিৎসকদের শাহবাগ মোড় অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব সড়ক দিয়ে চলাচলকারী মানুষ। অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎসভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যানচলাচল বন্ধ রয়েছে। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।

ঢাকা মেডিকেলের চিকিৎসক মো. ইমরান বলেন, আমাদের ৩০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এই টাকায় বর্তমান সময়ে কি করা যায় বলেন? আমরা কি চিকিৎসক হয়ে ভুল করেছি। এর আগে দাবির মুখে আমাদের ভাতা ৫ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়। কিন্তু আমরা ৫০ হাজার টাকা ভাতা চাই। আমাদের দাবি যৌক্তিক। দীর্ঘদিন ধরে আমরা এই দাবি নিয়ে আন্দোলন করে আসছি।

শাহবাগ মোড়ে পথচারী নাসির উদ্দিন বলেন, গাড়ি চলাচল বন্ধ। হেঁটে যেতে হচ্ছে। এর চেয়ে ভোগান্তি আর হয়না। চিকিৎসকরা আমাদের সেবা দিয়ে থাকেন। দাবি নিয়ে তাদের রাস্তায় নামতে হবে কেন? সরকার তো এসব সমাধান করতে পারে। তখন তো সাধারণ মানুষের আর এত ভোগান্তি হয় না।

এর আগে বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। চিকিৎসকদের ‘ঐক্য ঐক্য, চিকিৎসকদের ঐক্য’ ‘চিকিৎসকদের দাবি মানতে হবে, মেনে নাও’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ‘হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাক্তারদের অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এছাড়া অবরোধকে ঘিরে শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএস/এসআইটি/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড