,

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিয়ে খেতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক ঘনিষ্ঠ সহযোগী। সোমবার দিনগত রাতে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে এম এ আজিজ নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক এম এ আজিজ নগরীর কোতোয়ালি থানা হেফাজতে ছিল। তাকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আবদুল করিম।

তিনি বলেন, সোমবার রাতে রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আটক করা হয়। এরই মধ্যে বেগমগঞ্জ থানার সঙ্গে কথা হয়েছে। তাকে বেগমগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করা হবে।

আটক এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি। আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রামে এসেছিলেন।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন থেকে আত্মগোপনে ছিলেন এম এ আজিজ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ