,

ভূমধ্যসাগরে ৮ মরদেহসহ ৩২ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

news-image

অনলাইন প্রতিবেদক : ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি অভিবাসীসহ ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। এছাড়াও কমপক্ষে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এই ৮ জনসহ উদ্ধার হওয়া মোট বাংলাদেশির সংখ্যা ৩২ জন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

ভূমধ্যসাগর থেকে ৩০ বাংলাদেশিসহ উদ্ধার ৫১, নিহত ১০
মুখপাত্র জানান, ১২১ জন অভিবাসী নিয়ে একটি নৌকা গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ডুবে যায়। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত এবং কমপক্ষে ১৫ জনের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, ঘটনার পর লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত যোগাযোগ করেন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক নিশ্চিত করেন, উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৮ জন নিহতসহ মোট ৩২ জন বাংলাদেশি অভিবাসী রয়েছেন। তবে অন্য অভিবাসীরা এখনো নিখোঁজ।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, জীবিতদের বর্তমানে ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে জাওয়াইয়া সিটিতে এবং মরদেহগুলো পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ নৌকাডুবির ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি।

মুখপাত্র বলেন, দূতাবাসের কর্মকর্তারা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে জীবিত ব্যক্তিদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তাদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

ত্রিপোলির দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড