শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারের আক্রান্ত হিনা তবু হাসি মুখে বড়দিন উদযাপন

news-image

বিনোদন ডেস্ক :ক্যান্সারে আক্রান্ত হবার পরে দীর্ঘদিন থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে চিকিৎসার জন্য কাজ থেমে নেয় অভিনেত্রীর। প্রতিশ্রুতি পূরণ করছেন হিনা। বর্তমানে তিনি আবুধাবিতে রয়েছেন এবং সেখানকার কিছু সুন্দর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

হিনা যে হোটেলে থাকছেন সেখান থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেছেন। নীল-সাদা রঙের পোশাকে অভিনেত্রীকে অনবদ্য দেখাচ্ছে। ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ‘হ্যালো ডিসেম্বর।’ অভিনেত্রীকে আনন্দ করতে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

ক্যান্সারের সঙ্গে লড়াই সত্ত্বেও মুখের হাসি সবসময় ধরে রাখতে চান। প্রতি মুহূর্তের আপডেটও দেন সকলকে। সম্প্রতি, হিনা ভক্তদের ইনস্টাগ্রাম স্টোরিতে হোটেলের ঘরের কিছু ঝলক তুলে ধরেছিলেন এবং বিভিন্ন ছবিও শেয়ার করেছেন।

হিনাকে আনন্দ করতে দেখে অনেকেই ক্রিসমাসের আলোর সঙ্গে তুলনা করেছেন। কেউবা বলেছেন, তোমাকে দেখে মুখে হাসি রেখে এগিয়ে যাওয়ার সাহস পাই। হোটেলে হিনাকে জমজমাটভাবে স্বাগত জানাতেও দেখা গেছে।

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

 

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান