,

রাখাইনে অস্থিরতা, টেকনাফ দিয়ে পণ্য আমদানি কমছে

news-image

টেকনাফ (কক্সবাজার) : মিয়ানমারের রাখাইনে অস্থিরতার কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে। আশানুরূপ পণ্য আমদানি করতে না পেরে হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। এতে সরকার শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর বলেন, রাখাইনের আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে সেদেশ থেকে আগের চেয়ে পণ্য আমদানি ৯০ ভাগ কমে গেছে। এখনও প্রতি মাস ঠিকমত পণ্য আমদানি করা যাচ্ছে না। সংঘাতের আগে কোটি টাকার পণ্য আমদানি করা যেতো, এতে করে সরকার কোটি কোটি টাকার রাজস্ব পেয়েছেন।

এখন যেহেতু রাখাইন রাজ্যের মংডু শহরসহ গুরুত্বপূর্ণ জায়গা আরাকান আর্মি দখলে নিয়েছে সে ক্ষেত্রে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। আগে মংডু শহর থেকেও পণ্য আমদানি করা হতো। এখন যেসব পণ্য আসতেছে সেগুলো আকিয়াব ও ইয়াংগুন শহর থেকে, তাও ১০ ভাগ আসছে। এখন মংডু শহর থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা বি এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে পণ্য আমদানি কমে গেছে। গত ৫ মাসের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পণ্য আমদানির পরিমাণ ৮৩৯৭.৯২ টন আমদানি হয়েছে। এতে ৬৪ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৩৫৯ টাকা রাজস্ব আয় হয়েছে।

রাখাইনে অস্থিরতা, টেকনাফ দিয়ে পণ্য আমদানি কমছে

গত ১১ মাসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য দখল নিতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি যুদ্ধ করছেন। এ যুদ্ধে আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে থাকা রাখাইনের ২৭০ কিলোমিটার সীমান্ত ও চৌকি, সেনা ও বিজিপি ও পুলিশ ক্যাম্পসহ রাখাইনের মংডুসহ গুরুত্বপূর্ণ শহর তারা পুরোপুরি দখলে নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র