,

ভক্তদের কাছে দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। নুসরাত ফারিয়া এক পোস্ট দিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে উল্লেখ করে অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়া র মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।’

নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’

কমেন্ট বক্সে রাজিকুল ইসলাম আকাশ লিখেছেন, ‘তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলেন আল্লাহর রহমতে অনেক কিছু থেকে হেফাজত পাবেন দোয়া রইলো।’ আরেকজনে কথায়, ‘ঠিকই বলেছেন জীবন এত সহজ না সোশ্যাল মিডিয়ার মত।’

উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট