,

যমুনার সামনে অনশনে ইনকিলাব মঞ্চ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ও গণঅনশন কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, জুলাই আন্দোলনে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত এবং গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার, এই তিন দফা দাবিতে এই কর্মসূচি।

রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের মিছিল নিয়ে তারা কাকরাইল অভিমুখে যায়। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চেয়েছিলেন তারা। কিন্তু পুলিশের বাধার মুখে বিকেল সাড়ে ৩টার দিকে যমুনার সামনে শুয়ে পড়েন মঞ্চের নেতারা। এতে গাড়ির জট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পৌঁছে গেছে।

ইলকিলাব মঞ্চের নেতারা জানান, ছাত্র আন্দোলনে পাঁচ শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণঅনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, গত ১৯ ডিসেম্বর জুলাই-অগাস্টের গণ-আন্দোলনে সক্রিয় ৫ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তুলে খুনীদের গ্রেপ্তারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। তখন তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনশন করার কর্মসূচি ঘোষণা দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট