,

শহীদ বুদ্ধিজীবি দিবসে খারঘর ৭১স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শহিদ বুদ্ধিজীবি হত্যাদিবসে বড়াইল ইউনিয়নের  খারঘর ৭১ রে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেছেন খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি।
এ  উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১ টায় খারঘরের ‘৭১’ শহিদ স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও যুদ্ধাহত পরিবার বড়াইল  এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নবীনগর উপজেলা প্রশাসন,  শহীদ ও যুদ্ধাহত পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা ছিলেন,  বড়াইল ইউনিয়ন (গোসাইপুর) ভূমি কর্মকর্তা রাসেল আহমেদ, স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি’র সভাপতি কাজী ইমরুল কবীর সুমন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আহমদ জীবন প্রমূখ।  উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ অক্টোবর পাগলা নদীর পাড়ে খারঘর গ্রামে ৪৩ জন  গ্রামবাসীকে গুলি করে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়ায় এটাই সবচেয়ে বড় গণকবর ও বধ্যভূমি।  এলাকাবাসী ও প্রশাসনের উদ্যোগে এখানে সম্প্রতি একটি স্মৃতিসৌধ, মাদরাসা, বিশ্রামাগার ও গোলঘর নির্মাণ করা হয়। সেই সঙ্গে পাগলা নদীর স্রোত থেকে রক্ষা করতে গণকবরটির পাড় বাঁধার ব্যবস্থা করা হয়।
এদিকে বিজয়ের মাস ডিসেম্বরে গত  ১৩  ডিসেম্বর  শুক্রবার  খারঘর গণকবর, খারঘর শহিদ ‘৭১’ স্মৃতিসৌধ ও খারঘর গণকবর মাদ্রাসা পরিদর্শন করেন নবীনগরের  উপজেলা নির্বাহী অফিসার  রাজিব চৌধুরী স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিততে ছিলেন খারঘরের গনকবরটি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষনার জন্য একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
যুদ্ধাহত খারঘরের রিনা বেগমকে এ সময় তিনি আর্থিক সহযোগিতা করেন। খারঘর গণকবর সংলগ্ন মাদরাসাটির উন্নয়নেও তিনি সহযোগিতার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট