,

যে কারণে ‘পুষ্পা ২’ ছবির ১৯ মিনিট কেটে দিল সৌদি আরব

news-image

বিনোদন ডেস্ক : শেষ হলো অপেক্ষার পালা। আল্লু অর্জুনের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেয়েছে আজ। বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার থিয়েটারে এটি দেখা যাচ্ছে। এরইমধ্যে খবর ছড়িয়েছে, দারুণ সাফল্য পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে হৈচৈ। আসছে রিভিউ।

বছরের শেষ সিনেমা হিসেবে এটি একটি বড় হিট হতে যাচ্ছে বলেই মত দিচ্ছেন বলিউডের বাজার বিশ্লেষকেরা।

তবে সৌদি আরবের সেন্সর বোর্ড সিনেমাটির বেশ কিছু অংশ কাটছাট করেছে। ‘জাথরা দৃশ্য’ নামে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য সরিয়ে ফেলা হয়েছে। এই দৃশ্যে অনেক হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতাদের নিয়ে দৃশ্য ছিল। আল্লু অর্জুনের চরিত্রকেও সেই দৃশ্যে এক দেবীর মতো সাজানো হয়েছিল। সৌদির সেন্সর বোর্ড তা পছন্দ করেনি।

এই কারণে সৌদি আরবের দর্শকের জন্য সিনেমাটি ১৯ মিনিট কেটে ছোট করা হয়েছে। সেখানে সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ১ মিনিট।

এই পরিবর্তনগুলোর পরও সিনেমাটি সৌদিতে ভালো সাড়া ফেলেছে। সিনেমা হলগুলো দর্শকে পূর্ণ বলে খবর পাওয়া গেছে।

এছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও ভালো আয় করছে ছবিটি। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার মতো কিছু রাজ্যে ৪ ডিসেম্বর সিনেমাটি একদিন আগে দেখানো হয়েছিল। সেখানে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল ছবিটিকে ঘিরে। সিনেমাটি প্রি-বুকিংয়ে প্রায় ৬০ কোটি রুপি আয় করেছে।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুন ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিলসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট