,

সুপ্রিম কোর্টের সব বিচারপতি নিয়ে বিশেষ সভা ডাকলেন প্রধান বিচারপতি

news-image

অনলাইন প্রতিবেদক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি স্মারক জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

স্মারকে জানানো হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি। আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি। ওইদিন বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এ সভা হয়।

সাধারণত বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে ফুল কোর্ট সভায় সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।

এছাড়া বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও ফুল কোর্ট সভায় আলোচনা হয়। প্রধান বিচারপতি পদাধিকারবলে এ সভায় সভাপতিত্ব করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট