সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে সর্বোচ্চ দামে ইতিহাস গড়লেন পান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটও টিকল না। সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলের মেগা নিলামে আজ প্রথমে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন আইয়ার। পরে সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত।

ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামে ওঠানো হচ্ছে ৫৭৭ জন ক্রিকেটারকে। তবে আজ তোলা হচ্ছে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

আজকের মেগা নিলামে প্রথমেই তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।

আইপিএল নিলামে নজরে ফিজ-তাসকিন, সাকিবসহ বাকিদের সম্ভাবনা কতটা?
দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা ছিল তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।

এদিকে, ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক। গত আসরে তার মূল্য ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এবার তার দাম কমেছে ১৩ কোটি।

প্রসঙ্গত, আইপিএল নিলামে পান্ত সর্বোচ্চ দাম হাঁকাতে পারেন এমন একটা জল্পনা ছিল। অনেক ক্রিকেট বিশ্লেষকেরই বাজির ঘোড়া ছিলেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটার। দেখা যাক শেষ পর্যন্ত তার এই রেকর্ড দাম অক্ষত থাকে কি না।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা