,

প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

news-image

অনলাইন প্রতিবেদক : প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে বিক্ষোভকারীদের পরিচয় জানা যায়নি।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো অফিসে একদল লোক ভাঙচুর করার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ওই এলাকায় অবস্থান করছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি ঝামেলা হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এর আগে গত বৃহস্পতি (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর) প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। বাংলাদেশের জনগণের ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজও আদায় করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট