,

দীঘিনালায় শপথ নিলেন ৭৫৮ নবীন সেনাসদস্য

news-image

জেলা প্রতিনিধি : ৩৬ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনা সদস্যদের ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ শেষে ৭৫৮ জন নবীন সদস্য শপথ নেন।

সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে দীঘিনালায় ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও রিক্রুট-২০২৪’ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

মেজর মুশফিকুর রহমান সেনাবাহিনীর নবীন সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানান। একইসঙ্গে ভালো মানুষ হওয়ার প্রত্যয় হৃদয়ে ধারণ করার অনুরোধ জানান তিনি।

৩৬ সপ্তাহের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে রিক্রুট ব্যাচে ২০২৪ এর ৭৫৮ জন নবীন সদস্য সেনাবাহিনীতে পদাতিক রেজিমেন্টে যোগ দেবেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা ছয় রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

খাগড়াছড়িতে শপথ নিলেন ৭৫৮ নবীন সেনাসদস্য

এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র