,

মালয়েশিয়ায় বিমানবন্দরে রাসায়নিক লিকেজ, অসুস্থ ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকৌশল শাখায় রাসায়নিক লিকেজের ঘটনায় কমপক্ষে ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে রাসায়নিক লিকেজের ঘটনা ঘটেছে বলে দেশটির জরুরি সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন।

এক বিবৃতিতে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা মুহাম্মদ নুর খাইরি সামসুমিন বলেছেন, বিমানবন্দরের বিপর্যয় শাখায় মোট ছয়জন ভুক্তভোগী চিকিৎসা নিয়েছেন। অন্য ১৩ জনকে একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অপর এক ভুক্তভোগীকে সরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দর প্রকৌশল বিভাগের একটি স্থাপনায় তিনটি কোম্পানির কর্মীরা কাজ করছিলেন। সেই সময় রাসায়নিক লিকেজের সংস্পর্শে আসায় তাদের মাথা ঘোরা শুরু হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন।

রাসায়নিক লিকেজের ঘটনায় দেশটির প্রধান এই বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটেনি। বিমানবন্দরের এই ঘটনায় দেশটির জরুরি সেবা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে কী কারণে এই রাসায়নিক লিকেজের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট