,

‘শ্রীলেখার পাঁচজনকে লাগে, এটা প্রচার করে তাদের ব্যবসা হয়’

news-image

বিনোদন ডেস্ক : ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। এবারও যেমন রাখলেন না!

শ্রীলেখা মনে করেন, তিনি যা বললেন তা ভিন্নভাবে উপস্থাপন করা হয় ভক্তদের কাছে। যা অধিকাংশ সময়েই থাকে বিকৃত শিরোনামে। যেটারই প্রতিবাদ জানালেন অভিনেত্রী।

কোনো এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেছিলেন, একসঙ্গে পাঁচজনকে দরকার তার। যেটাই নানাভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে কটাক্ষও করা হচ্ছে।

তারই জবাবে এবার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীলেখা। যেখানে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। তার আশেপাশে ছড়িয়ে রয়েছে পোষ্যপ্রাণী।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হলো আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়ে আছে।’

ভিডিও দিয়ে শ্রীলেখা নিন্দুকদের জবাব দিলেন। দেখিয়ে দিলেন, তিনি বাড়িতে পাঁচজনের সঙ্গেই থাকেন। তবে এই এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। এরা হলো তারকার পোষ্য।

শ্রীলেখার সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘বুঝলাম, তোমার প্রকৃত ভালোবাসার অধিকারী, রক্ষাকর্তা এই পঞ্চ-পান্ডব।’ কারো মন্তব্য, ‘এতগুলোকে কিভাবে সামলাও। আমরা তো দুটোই পারি না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট