,

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ ইয়াকুর (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার(২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার এ ঘটনা ঘটে। এ সময় আরো ৫ জন আহত হয়েছেন। নিহত ইয়াকুব ওই গ্রামের নাজাতের গোষ্ঠীর মৃত আবদুল্লাহর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে নরসিংসার উচ্চ বিদ্যালয় মাঠে স্হানীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে।
এসময় উত্তর পাড়া দলের কয়েকজন বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে নাজাতের গোষ্ঠীর মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত হয়, ইয়াকুব, জুয়েল, কামাল,আরমান সহ ৫ হন। তাদরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্হলে আসছি। ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।  ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট