,

গরমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

news-image

সারাদেশে তীব্র দাবদাহে বেহাল দশা। এর ফলে ডায়রিয়া, হিট স্ট্রোকসহ নানান অসুস্থতা বাড়ছে। অনেক জায়গায় হিট স্ট্রোকের ফলে মৃত্যুর তথ্যও পাওয়া যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, খুব দ্রুত এ অবস্থা থেকে মুক্তি নাও মিলতে পারে। এমন অবস্থায় তীব্র গরমে সুস্থ থাকতে ৮ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেওয়া ও শ্রমজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ।

নির্দেশনাগুলো হলো:

১. সারাদিনে পূর্ণবয়স্ক ব্যক্তি কমপক্ষে ২.৫-৩ লিটার নিরাপদ পানি পান করুন। রাস্তাঘাটে তৈরি খাবার ও পানীয় পরিহার করুন।

২. মাঝে মাঝে ছায়া অথবা ঠান্ডা স্থানে বিশ্রাম নিন।

৩. প্রয়োজনে একবারের বেশি গোসল করুন।

৪. গরমের সময়ে সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা পাতলা সুতি কাপড় পরিধান করুন।

৫. বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, যেমন- ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ অথবা অন্যান্য রোগ থাকলে গরমের সময়ে করণীয় সম্পর্কে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৬. মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

৭. গরমে সুস্থ থাকার জন্য নিজে নির্দেশিত ব্যবস্থা গ্রহণ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।

৮. স্বাস্থ্য পরামর্শের জন্য প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ নম্বরে যোগাযোগ করুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট