,

আম দিয়ে পাটিসাপটা

news-image

ডেস্ক প্রতিবেদন : পিঠা-পুলির মৌসুম বলতে সাধারণত শীতকালকেই বোঝানো হয়। তবে, মধু মাস কিন্তু গ্রীষ্মকাল। আর এই মধু মাসের মধু, মানে আম দিয়ে যদি তৈরি করা হয় সুস্বাদু পাটিসাপটা তাহলে এর স্বাদ কিন্তু বেড়ে যাবে বহুগুণে।

জেনে নিন আম দিয়ে পাটিসাপটা তৈরির রেসিপি-

উপকরণ: ১/২ কাপ আমের পাল্প, ১ কাপ চালের গুঁড়া, ১/২ কাপ কাপ ময়দা, ১/২ কাপ কাপ চিনি, ১ টেবিল চামচ ঘি, ১ চিমটি লবণ, প্রয়োজনমতো পানি ও প্রয়োজনমতো তেল।

পুরের জন্য: ২ টেবিল চামচ সুজি, ৩ কাপ লিকুইড দুধ, ১/২ কাপ আমের পাল্প, ১/২ কাপ চিনি, ১ টেবিল চামচ কাজুবাদাম, ১ টেবিল চামচ পেস্তা, ১ টেবিল চামচ আমের টুকরা, ৪টি এলাচ ও ১ চিমটি লবণ।

প্রণালি: একটা পাত্রে পাকা আমের পাল্প ঢেলে নিতে হবে। একে একে চালের গুঁড়া, ময়দা, চিনি, লবণ, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। প্রয়োজনে অল্প পানি দিয়ে ভালো করে মেখে ব্যটার তৈরি করতে হবে। ১/২ ঘণ্টা রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে ।

প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে সুজি লালচে করে ভেজে নিতে হবে। লিকুইড দুধ দিয়ে দিতে হবে। চিনি, পাকা আমের পাল্প, এলাচ, টুকরো কাজুবাদাম, টুকরো করা পাকা আম, এক চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে হবে।

অল্প নরম থাকতে নামিয়ে নিতে হবে। প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে তৈরি করা ব্যটার দিয়ে অল্প সময় ঢাকা দিতে হবে। তৈরি করা পুর একপাশে দিয়ে ভাঁজ করে নিতে হবে। তৈরি হয়ে যাবে পাকা আমের পাটিসাপটা পিঠা। পরিবেশনের আগে তৈরি করা পিঠার উপরে পেস্তা কুচি দিয়ে দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯