মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সেঞ্চুরির ম্যাচে এবার নারিনকে ম্লান করলেন বাটলার

news-image

স্পোর্টস ডেস্ক : গত ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিকে ম্লান করে নায়ক হয়েছিলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। আজ মঙ্গলবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। এবার কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারিনের সেঞ্চুরিকে বিফল করলেন বাটলার।

নারিনের সেঞ্চুরির সুবাদে কলকাতার ৬ উইকেটে ২২৩ রানের জবাবে পাল্টা শতক হাঁকিয়ে রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার। ৬০ বলে ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি।

ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর ঝড় তোলেন নারিন। রাজস্থানের বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় এই ব্যাটার। ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। ১৩ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৬টি ছক্কা। এছাড়া ১৮ বলে ৩০ রান করেন আংক্রিস রঘুভানশী। এতেই ২২৩ রানের বড় স্কোর দাঁড়ায় কলকাতার।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন বাটলার। হাঁকিয়ে ফেলেন চলতি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। তার ১০৭ রানের ইনিংসে ছিল ৯ বাউন্ডারি আর ৬ ছক্কার মার। শেষ দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

বাটলারকে সঙ্গ দিয়েছেন রিয়ান পরাগ (৩৪) ও রভমান পাওয়েল (২৬)। এই জয়ে আইপিএলের ইতিহাসে যৌথভাবে রান তাড়ায় ম্যাচ জয়ের রেকর্ড করে রাজস্থান।

 

 

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী