,

ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে হবিগঞ্জের লাখাই গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছে। এ উপলক্ষে আশপাশের এলাকা থেকেও লোকজন আসে। মঙ্গলবার বিকেলে পাশের হবিগঞ্জের লাখাইয়ের মুড়াকরি গ্রামের এক যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। বিষয়টি তাৎক্ষণিক মীমাংসাও করে দেওয়া হয়। তবে সন্ধ্যায় দুই পক্ষের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯