,

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ ১.৩ বিলিয়ন ডলার, তেহরানের খরচ তেলআবিবের এক দশমাংশ

news-image

১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ ও ১২০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ১৭৭০ কিলোমিটার দূরে ইসরায়েলে হামলা চালায়। এ হামলা প্রতিরোধ করতে ইসরায়েলের খরচ হয়েছে ১.৩ বিলিয়ন ডলার। সিএনএন/স্পুটনিক ইন্টারন্যাশনাল

[৩] আর ইরানের খরচ হয়েছে ইসরায়েলের খরচের এক দশমাংশ। ইসরায়েলি মিডিয়া ওয়াই নেটকে এ তথ্য দিয়েছেন দেশটির চিফ অব স্টাফের প্রাক্তন আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাচ।

[৪] ইরান যে সব ড্রোন ব্যবহার করেছে এর প্রতিটির মূল্য ৫০ হাজার থেকে ৫ লাখ ডলার। দি ওয়ার জোন

[৫] আমিনাচ শুধু এধরনের হামলা মোকাবেলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ ১৫ মিলিয়ন ডলার দ্বিগুণ করার পরামর্শ দিয়ে বলেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সাড়ে ৩ মিলিয়ন ডলার এবং ড্রোনকে গুলি করে নামাতে ১ মিলিয়ন ডলার খরচ পড়ে। ইনস্টাগ্রাম

[৬] ইসরায়েলের অর্থমন্ত্রণালয়ের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ ইয়োয়েল নেভ বলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট এমনিতেই জিডিপির ৩ শতাংশের বেশি। যা অর্থনীতির ওপর খুব গুরুত্বপূর্ণ বোঝা। অতিরিক্ত ব্যয় ও অন্যত্র বাজেট কমিয়ে এবং কর বৃদ্ধির মাধ্যমে ভর্তুকি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ওয়াই নেট

[৭] ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার এ্যাডমিরাল জেনারেল ড্যানিয়েল হ্যাগারি বলেন ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ ও ১১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধংস করতে যুক্তরাষ্ট্রে নির্মিত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। টাইমস অব ইসরায়েল

[৮]  ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর ৯৯ শতাংশ ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অল্প কিছু ভূমিতে পড়েছে। হারেৎজ

[৯] মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন ইরান থেকে ছুটে আসা অন্তত ৭০টি ড্রোন ও ৩টি ব্যালেস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আকাশেই ধ্বংস করে দিয়েছে। সিএনএন

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট