মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বুধবার

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। আগামী বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার ঈদুল ফিতর হবে।’

আজ সৌদিতে চাঁদ দেখা না যাওয়ার অর্থ, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী পরশুদিন বুধবার। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার।

প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা আগেই জানিয়েছিল যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত মিসরসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আগামীকাল ৯ এপ্রিল। সেই হিসেবে ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করবেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা।

ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস উপবাস এবং ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা