,

উত্তরে বাড়ছে গাড়ি, ভোগাতে পারে এলেঙ্গা মহাসড়ক

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এখনো উত্তরের মহাসড়কে ঈদযাত্রার চাপ সেভাবে না পড়লেও গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত থেকে বেড়েছে গাড়ির সংখ্যা। সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা আরও বাড়বে।

তবে চাপ বাড়তে থাকলেও এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের সম্ভাবনা দেখছে না কর্তৃপক্ষ। তবে উত্তরের যাত্রীদের ভোগাতে পারে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বের এলেঙ্গা মহাসড়ক।

আজ শুক্রবার সকালে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান ও সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কাল (বৃহস্পতিবার) রাত থেকে মহাসড়কে গাড়ি কিছুটা বেড়েছে। তবে এবার মহাসড়কের অবস্থা যেহেতু ভালো আছে তাই এটাকে চাপ বলা যাবে না। সময়ের সঙ্গে গাড়ি আরও বাড়বে। তবে এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের সম্ভাবনা নেই বললেই চলে। আমরা যাত্রী এবং গণপরিবহনের নিরাপত্তা ও নিশ্চিন্তে চলাচলে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, আমরা দেশের পুরো মহাসড়কেই সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা ও যানজট মুক্ত রাখতে কার্যকরী পদক্ষেপ নিয়েছি।

চাপ বাড়লে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়কে যানজট সৃষ্টি হতে পারে জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইলে চার লেনের রাস্তা দিয়ে গাড়িগুলো এলেঙ্গায় এসে যখন সিঙ্গেল লেনে ঢুকবে তখন স্বাভাবিকভাবেই ওই গাড়ির চাপ এই সিঙ্গেল লেন নিতে পারবে না। যার ফলে গাড়ির প্রচুর চাপ পড়লে কিছুটা যানজট হতে পারে। তবে আমাদের দিক থেকে সেগুলো মাথায় রেখেই সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মহাসড়ক পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান। তার আগের দিন সিরাজগঞ্জের মহাসড়ক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০