,

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ও অর্থদণ্ড দিলেন ইউএনও

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার জাফরাবাদ বালু মহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫ লক্ষ টাকা জরিমানা ও চর মানিকনগরে নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করায় ৩ জনকে ৬ মাস করে জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
সোমবার (১ এপ্রিল) দুপুরে অভিযোগ পাওয়ার পর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা যায়, এসময় নির্দিষ্ট সংখ্যক ড্রেজারের চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মোঃ সাদেক মিয়া (৩৭) পিতা মোঃ রেজন মিয়া, গ্রাম: নুরজাহানপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়াকে ০৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ১. বাদশা মিয়া (১৯) পিতা আবদুল বাতেন, গ্রাম: শান্তিপুর, নরসিংদী, ২. জসিম উদ্দিন (১৮) পিতা মোঃ দুলাল মিয়া, গ্রাম: দশা, ধোবাউড়া, ময়মনসিংহ, ৩. ইকবাল হোসেন (২৮) পিতা: মিজান মিয়া, গ্রাম: কনিকাড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া ০৩ জনকে ছয়  মাসের বিনাশ্রম কারাদন্ড।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট