,

সংগঠনের নাম ভাঙিয়ে পার পাওয়ার সুযোগ নেই, বললেন ছাত্রলীগ সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় জখম সাংবাদিক সাব্বির আহমেদের প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেছেন, অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা অবলম্বন করি। শুদ্ধ অভিযান পরিচালনা করি। তাই বলবো সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিচ্যুতি ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাস সাংবাদিকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিক যেন নির্বিঘ্নে গণমাধ্যমের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সেই ব্যাপারে আমরা শতভাগ দায়বদ্ধ থাকব। ক্যাম্পাস ডেমোক্রেসি এবং ক্যাম্পাস জার্নালিজম মুক্ত স্বাধীনভাবে নিঃসংকোচিতভাবে করতে পারে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকা আগামীতেও অক্ষুণ্ন রাখার চেষ্টা করবে।

তিতুমীর কলেজসহ মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের সব কমিটির বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমরা ধারাবাহিকভাবে সব মেয়াদোত্তীর্ণ যে সকল কমিটি রয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সম্মেলন করছি। কর্মীসভা করছি। তিতুমীর কলেজে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হবে। একইসঙ্গে সম্মেলনের তারিখ দ্রুতই ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত