,

৩০০ টাকায় মিলছে আট কেজির তরমুজ

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকায় ২০ স্থানে ভ্রাম্যমাণ ট্রাকসেল ও দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

এসব স্থানে পিস হিসেবে তরমুজ বিক্রয় করা হচ্ছে। প্রাথমিকভাবে সাত থেকে আট কেজি এক পিস তরমুজের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। চার থেকে ছয় কেজি ওজনের দাম হবে ২০০ টাকা। এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ও ফসল ডটকম লিমিটেড।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

ভোক্তার ডিজি বলেন, বেসরকারি অনেক প্রতিষ্ঠানে এবার রমজানে পণ্যের দামে বিশেষ ছাড় দিয়েছে। তারা নিত্যপণ্যের দামে যেন মানুষের কষ্ট না হয় সেজন্য কাজ করছে। সরকারিভাবে তাদের সহায়তা দিতে পারলে শুধু রমজানে নয়, বছরব্যাপী স্বস্তিদায়ক দামে পণ্য দিতে পারবে তারা।

এসময় বিপিএর সভাপতি সুমন হাওলাদার বলেন, রমজানে আমরা ন্যায্যমূল্যে ডিম-দুধ বিক্রি করছি। এরমধ্যে দেখছি, অস্বাভাবিক দামে তরমুজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। যে কারণে ক্রেতাদের স্বস্তি দিতে এ উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকার ২০ স্থানে তরমুজ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে আকারভেদে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট