,

হোটেলের গ্যাস সিলিন্ডারে লিকেজ, আগুনে দগ্ধ ৪

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মালিবাগ মোড়ের শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে সেখানকার ৪ কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, সবুজ (২৪), মো. মারুফ (১৬) মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধদের একজন মারুফ বলেন, আমরা চারজন ওই হোটেলে কাজ করি। সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে আমরা দগ্ধ হই।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া হান্নান নামে একজনের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট