,

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চাই : সামন্ত লাল

news-image

নওগাঁ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, যাদের টাকা আছে তারা যেখানে খুশি যেতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চাই। আমরা বিভিন্ন হাসপাতাল পর্যবেক্ষণ করছি। আমরা দেখবো হাসপাতালে ভালো কোনো সার্ভিস আছে কিনা।

রোববার (১০ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কেন্দ্রে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে। ভবিষ্যতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কী করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।

ডা. সামন্ত লাল সেন বলেন, বর্তমানে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। সচেতনতার অভাবে মেয়েরা এ সমস্যার সম্মুখীন হচ্ছে। কীভাবে এটা নিরাময় সম্ভব সে বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা হচ্ছে। এছাড়া আগুনে পুড়ে গেলেই মারা যাবে এমনটা নয়। কী পরিমাণ, কোন অংশ পুড়ে গেলে মারা যায় সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে। কোনো রকম গরমিল পাওয়া গেলে বন্ধ করে দেওয়া হবে। তবে সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে না।

প্রফেসর ডা. কাজী শফিকুল হালিম জিম্মুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বক্তব্য দেন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাসেবা পরিদর্শন করেন এবং নিজেও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এরপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের ঐতিহ্যগত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত