,

৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বেকারত্ব দূরীকরণ নিয়ে নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর দেশ। আমরা চেষ্টা করছি প্রশিক্ষিত করে বিদেশে জনশক্তি রপ্তানির। যারা অশিক্ষিত, বেকার তারা না বুঝে দালালদের মাধ্যমে বিদেশে যাচ্ছে। এটি বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এভাবে বিদেশে যাওয়ার বিষয়টি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি।’

জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানানোর পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রীর পরিবারের সদস্য, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট