,

ভারতকে উড়িয়ে ফাইনালে মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। দুই ম্যাচেই জিতে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

মঙ্গলবার নেপালে অনুষ্ঠিত ম্যাচে ভারতের বিপক্ষে গোল করেন আলপি আক্তার, প্রীতি ও অর্পিতা। ভারতের হয়ে গোলটি করেন আনুশকা কুমারি। বাংলাদেশ গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ওই ম্যাচে হারলেও ফাইনালে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল।

অন্য দিকে দুই ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে ভারত ও স্বাগতিক নেপাল। তারাই আবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী ৭ মার্চ মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল খেলবে ফাইনালে। আসরের ফাইনাল হবে ১০ মার্চ নেপাল ফুটবল স্টেডিয়ামের লালিতপুর স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট