,

ব্রাহ্মণবাড়িয়া: এখনো পরিচয় মেলেনি লাগেজে পাওয়া মৃত তরুণীর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে উদ্ধার হওয়া মাথা-পা বিচ্ছিন্ন তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিদ্দিক নামের এক গ্রাম পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে লাগেজবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা পুলিশের।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেটি খুললে মাথা এবং দুই পা বিচ্ছিন্ন করা এক তরুণীর মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তরুণী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর থেকেই তদন্ত শুরু করে। তরুণীর আঙুলের ছাপ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। যে যুবক লাগেজ নিয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট