,

স্বাস্থ্যের খবর জানাবে হাতঘড়ি

news-image

অনলাইন ডেস্ক : উদ্ভাবনায় নতুনত্বের সঙ্গেই থাকে স্যামসাং। ব্র্যান্ডটির গ্যালাক্সি ওয়াচ-৬ সিরিজ আবারও তাই বলছে। শারীরিক হেলথ মনিটর ব্লাড প্রেসার (বিপি) ও ইসিজি ট্র্যাকিং ফিচারের দেখা মিলবে ঘড়িটিতে। ডিজিটাল ফিচার ঘড়ি জানাবে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কিছু জরুরি তথ্যও জানা যাবে। স্যামসাং ওয়াচের ফিচারটি ডাক্তারদের গবেষণার মাধ্যমে পরীক্ষিত।

ঘড়িতে থাকছে তাৎক্ষণিক রক্তচাপ (বিপি) ও ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ফিচার। ইতিমধ্যে যা স্বাস্থ্য সচেতনদের কাছে সুপরিচিতি পেয়েছে। এটি প্রথম স্মার্টওয়াচ যা ওভার দ্য এয়ার (ওটিএ) সমর্থন পেয়েছে। উল্লিখিত ডিজিটাল হাত ঘড়িতে হেলথ মনিটর বিপি আর ইসিজি ট্র্যাকিং ফিচার সুবিধা পাওয়া যাবে।

গ্যালাক্সি স্টোর থেকে ‘স্যামসাং হেলথ মনিটর’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। যা বিপি ও ইসিজি পরিমাপ পদ্ধতিকে সহজ করবে।

দুটি ফিচারই গ্যালাক্সি সিরিজের ওয়াচ-৪ আর ওয়াচ-৫ মডেলে দেখা গিয়েছিল। নিয়মিত রক্তচাপ পরীক্ষা জরুরি। গ্যালাক্সির নতুন মডেলের ঘড়িটি ফটোপ্লেথিসমোগ্রাম (পিপিজি) সেন্সর দিয়ে তৈরি। যা সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের সঙ্গে পালস রেট রেকর্ড করতে পারে। স্যামসাং হেলথ মনিটর অ্যাপে যা রেকর্ড থেকে যায়।

স্মার্টফোনের সঙ্গে আগে ঘড়িকে যুক্ত করতে হবে। তারপর হাতে ঘড়ি পড়তে হবে। স্বাস্থ্য পরীক্ষায় হেলথ মনিটর অ্যাপ অপশন টাচ করে ইসিজি রিডিং নেওয়া যায় সহজেই। আবার বিপরীত হাতের আঙ্গুলকে গ্যালাক্সি ওয়াচের ওপরের বোতামে ৩০ সেকেন্ডের জন্য আলতো করে রাখলে ইসিজি ডেটা পেয়ার করা স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক করা হয়। ফলে তৈরি হয় তাৎক্ষণিক পিডিএফ রিপোর্ট। নিয়মিত স্বাস্থ্য সেবায় বিপি আর ইসিজি জীবনের কঠিন ঝুঁকি কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান