,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে  দেশীয় শুটকি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : তিতাস, মেঘনা নদীসহ বিস্তির্ণ হাওড়াঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ সংগ্রহ করে প্রাকৃতিক উপায়ে তৈরী হচ্ছে শুটকী।এ রকম দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের শুটকী পল্লীতে।  এসব শুটকী ভারত ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানী হয়ে থাকে।
প্রক্রিয়াকরনের সাথে কথা বলে জানা যায়,  আশ্বিন থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত প্রায় ছয় মাস ধরে চলে এখানে শুটকী তৈরীর কাজ। এখানকার শুটকী প্রক্রিয়া প্রাকৃতিক ভাবে হওয়ায় সারা দেশের এর কদর রয়েছে সর্বএ। বাংলাদেশে মিঠা পানির শুটকীর একটি বড় অংশ ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় উৎপাদিত হয়। জেলা সদর ছাড়াও নাসিরনগন ও আশুগঞ্জ উপজেলার প্রায় আড়াইশ মাচায় এখন চলছে শুটকী প্রক্রিয়াকরনের কাজ। এর মধ্যে লাল পুরে রয়েছে প্রায় ৯০টি মাচা। তিতাস, মেঘনা নদীসহ বিস্তির্ণ হাওড়াঞ্চল থেকে সংগৃহীত মাছ প্রক্রিয়া করণের মাধ্যমে এখানে তৈরী হচ্ছে পুঁটি, শৈল, গজার, বাইম, বজুরি, টেংরা, বোয়াল সহ জাতের শুটকী। এসব শুটকী তৈরীতে ব্যস্ত সময় পার করছেন সহস্রাধিক নারী-পুরুষ।
শুটকি ব্যবসায়ী রঞ্জন দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায়
বেশী দামে মাছ কিনতে হচ্ছে। এছাড়া শুটকী প্রকিয়াকরণের অন্যতম উপাদান লবণসহ অন্যান্য উপকরণের দামও বেড়ে গেছে।সে সাথে বেড়েছে পল্লীতে কাজ করা শ্রমিক মজুরি। তাই  কাঙ্খিত লাভ না হওয়ায় বর্তমানে এ পেশায় টিকে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
আরেক ব্যবসায়ী ছিদ্দিক মিয়া জানান, উৎপাদন ব্যয় বাড়লেও শুটকীর দাম তুলনা মূলক না বাড়ায় বর্তমানে তারা আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় ।
জেলা মৎস্য বিভাগ জানান, মৎস্য খাতকে কৃষি ঋন নীতিমালার আওতাভূক্ত করে এ পেশায় নিয়োজিতদের ঋন সহায়তার বিষয়টি প্রক্রিয়ধীন রয়েছে।২০২৩-২০২৪ অর্থবছরে জেলায় প্রায় ২ হাজার মেঃ টন শুটকী উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নিরপাদ শুটকী তৈরীর পাশাপাশি শুটকী ব্যবসায়ীদের লাভবান করতে নানা রকম উদ্যোগ অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট