,

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেত্রী বহিষ্কার

news-image

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর ভোট চেয়ে বহিষ্কৃত হয়েছেন বিএনপির জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার। তিনি পৌরসভার মজলিশপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে দৈনিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে জেলা যুবদলের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও দিরাই পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ।

সোমবার (০১ জানুয়ারি) দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ার ও সাধারণ সম্পাদক অ্যাড. হাফেজা ফেরদৌস লিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

মহিউদ্দিন তালুকদার মিলাদ বলেন, বহিষ্কৃত রিনা তালুকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় অংশ নেওয়া ও লিফলেট বিতরণ করার বিষয়টি জেলা কমিটির নজরে আসলে তাকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট