,

নাসিরনগরে মসজিদের নিয়মিত মুসল্লি ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : বিজয়ের মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের ইমাম,মোয়াজ্জিনসহ মুসল্লি ও মুুরুব্বী ৪৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের উদ্যোগে জেঠাগ্রাম পূর্বপাড়া মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ নিয়মিত মুসল্লী ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান জেঠাগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়।

তরুন সংঘের সভাপতি কাজী মহিউদ্দিন নাইমের সভাপতিত্বে সাবেক সভাপতি খালেদ রেজা চৌধুরী হৃদয়ের সঞ্চালনায় এই ব্যতিক্রমী মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেঠাগ্রাম হাফেজিয়া নুরানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ হুসাইন আহমদ,জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল(রঃ)তরুন সংঘের উপদেষ্টা সদস্য হুমায়ুন রেজা চৌধুরী, আশার আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর রেজা চৌধুরী,হাজী আবদেুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ চৌধুরী,মিজান খান,কাজী আবদুল করিম টেনু,তরুন সংঘের সাবেক সভাপতি হাফেজ ইব্রাহিম,সাধারণ সম্পাদক মোজাহিদ তালুকদার প্রমূখ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরুন সংঘের সাবেক সভাপতি অজিদুর রহমান।
সভায় বক্তারা বলেন মসজিদে নিয়মিত মুসল্লি হিসেবে যে সম্মাননা প্রদান করা হয়েছে এটি একটি মহৎ ব্যতিক্রমী উদ্যোগ। এটি যদি নিয়মিতভাবে প্রদান করা হয় তাহলে যুব সমাজের মধ্যেনামাজ পড়ার অভ্যাস গড়ে উঠবে।অনুষ্ঠানে মসজিদের ইমাম,মোয়াজিনসহ নিয়মিত মুসল্লী ও মুরুব্বী ৪৫ জনকে শাল,টুপি,তহজবি ও আতর দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংঘের সভাপতি কাজী মহিউদ্দিন নাইম জানান,সংঘের সকল সদস্যসহ এলাকাবাসীর সহায়তায় এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন,আলোকিতকরণ,বিনামূল্যে রক্তদান,বৃক্ষ রোপন,ইফতার সামগ্রী বিতরণ,বাৎসরিক তাফসির মাহফিলসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান