,

নির্বাচন অংশগ্রহণমূলক হবে: টিপু মুনশি

news-image

রংপুর প্রতিনিধি : নির্বাচন অংশগ্রহণমূলক হবে মন্তব্য করে রংপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপি বড় দল হলেও নির্বাচনে আসে নাই। তবে অন্যান্য দল এসেছে। তাছাড়া নির্বাচনে মানুষের উৎফুল্লতা বিরাজ করছে। সব মিলে নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।

আজ সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনে কোনো প্রার্থীকে দুর্বল ভাবার সুযোগ নেই। জাতীয় পার্টি একটি বড় দল। নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা আছে। তবে এ নিয়ে চিন্তিত নই।

নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকার প্রায় ৯৫ ভাগ রাস্তা পাকাকরণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ হয়েছে। এবার এমপি হলে বেকারত্ব ঘোঁচানোসহ অর্থনৈতিক উন্নয়নে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা হবে। এতে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট