,

ব্রাহ্মণবাড়িয়ার নতুন ডিসি হাবিবুর রহমান

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগে।নির্বাচন কমিশনের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উপসচিব পদমর্যাদার উপপরিচালক (ডিডিএলজি)।

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করে এই স্থলে নতুন কর্মকর্তাকে নিয়োগ দিতে নির্দেশনা দিয়েছে ইসি।ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই সম্মতিপত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, “ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে এবং স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক পদে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন কমিশন।“

এই জেলা প্রশাসক ছাড়াও বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে ইসি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব কমিশনে পাঠাতে বলা হয়।

সে অনুযায়ী ছয় মাসের বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা ওসিদের তালিকা কমিশনে পাঠায় জননিরাপত্তা বিভাগ। আর এক বছর দায়িত্বে থাকা শতাধিক ইউএনওর বদলির প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয় ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট