মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক এক বোতল জনসন বেবি পাউডার খান তিনি!

news-image
প্রতিদিন এক বোতল জনসন বেবি পাউডার খাওয়ার দাবি করেছেন ২৭ বছরের এক মার্কিন নারী। এতে চলতি বছর তার খরচ হয়েছে চার হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪০ হাজার ৩৩১ টাকা)। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ড্রেকা মার্টিন নামে ওই নারী জানান, বাচ্চাকে গোসল করানোর পর তিনি এই পাউডার চেখে দেখতেন এরপর এক পর্যায়ে এতে তিনি আসক্ত হয়ে পড়েন। লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিনসের বাসিন্দা মার্টিন স্বীকার করেছেন, প্রতিদিন তিনি ৬২৩ গ্রামের জনসন বেবি পাউডার খান। তিনি স্বাভাবিক খাবার কেনার পরিবর্তে এই পাউডার কিনেন।
মার্টিন আরও জানান, গত জানুয়ারি মাস থেকে এই বেবি পাউডারের পেছনে তার প্রতিদিন ১৪ ডলার খরচ হয়। এই বেবি পাউডার খাওয়ার কারণে তার এখন পর্যন্ত কোনো শারীরিক সমস্যা হয়নি বলে দাবি মার্টিনের।
মিররকে মার্টিন বলেছেন, ‘আমি বেবি পাউডার খেতে ভালবাসি। এটির সুবাসের মতোই টেস্ট। এটি খেলে আমার ভাল লাগে।’ তিনি মিররকে আরও বলেছেন, ‘এটা আসক্তি হয়ে গেছে আমার। আমি খাওয়া বন্ধ করার চেষ্টা করি কিন্তু পারিনা। আমাকে যদি প্রকৃত খাবার এবং বেবি পাউডারের মধ্যে বেছে নিতে বলা হয় তাহলে আমি বেবি পাউডার খাওয়ার জন্য বেছে নিবো।’
জনসন এন্ড জনসনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বেবি পাউডার শুধু স্কিনে ব্যবহারের জন্য, খাওয়ার জন্য না।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম