মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সেমিফাইনালে দায়িত্ব পালন করবেন যারা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের দুই সেমিফাইনাল পরিচালনাকারী ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত ও গত দুই আসরের রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার ৫৯ বছর বয়সী রড টাকার।

এ ম্যাচ দিয়ে আম্পয়ার হিসেবে শততম ম্যাচের মাইলফরক স্পর্শ করবেন টাকার। বিশ্বের ২০তম ওয়ানডে আম্পায়ার হিসেবে শততম ম্যাচ পরিচালনা করবেন তিনি। এই বিশ্বকাপে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।

টাকারের মাইলফলক স্পর্শ করার ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট।

আগামী ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এখন পর্যন্ত ফাইনাল খেলতে না পারা দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের কেটেলবরো ও ভারতের নীতিন মেনন।

তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফফানি ও চতুর্থ আম্পায়ার থাকছেন ইংল্যান্ডের মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

প্রথম সেমিফাইনাল
অনফিল্ড আম্পায়ার-রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) এবং রড টাকার (অস্ট্রেলিয়া)
তৃতীয় আম্পায়ার-জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)। চতুর্থ আম্পায়ার-আদ্রিয়ান হোল্ডস্টোক (দক্ষিণ আফ্রিকা) ও ম্যাচ রেফারি-এন্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে)।

দ্বিতীয় সেমিফাইনাল
অনফিল্ড আম্পায়ার- রিচার্ড কেলেটবরো (ইংল্যান্ড) ও নীতিন মেনন (ভারত)
তৃতীয় আম্পায়ার-ক্রিস গাফফানি (নিউজিল্যান্ড) ও চতুর্থ আম্পায়ার- মাইকেল গফ (ইংল্যান্ড)। ম্যাচ রেফারি-জাভাগাল শ্রীনাথ (ভারত)।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের