,

লেবাননে ছিনতাইকারীর ধাওয়া খেয়ে আওয়ামী লীগ নেতা নিহত

news-image

লেবানন প্রতিনিধি : লেবাননে ছিনতাইকারীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আওয়ামী লীগ নেতাসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। গতকাল বুধবার সন্ধ্যায় বৈরুতের ছুল আহাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিলু মোল্লা ও জুয়েল হোসেন। ফজলু নামে আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। নিলু মোল্লা লেবানন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার বাড়ি খুলনার রুপশা উপজেলায়। আর জুয়েল হোসেনের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলায়।

জানা যায়, বৈরুতে বাংলাদেশ দূতাবাসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নিলু মোল্লা, জুয়েল হোসেন ও ফজলু। ছুল আহাদের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া দেয়। ছিনতাইকারীর ধাক্কায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান। পরে তাদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মোল্লা ও জুয়েলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফজলু।

দুই বাংলাদেশি নিহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দূতাবাসের কর্মকর্তা, লেবানন আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট