,

আইফোন ১৫ এখন দেশে

news-image

আইসিটি ডেস্ক : বাংলাদেশে শুক্রবার (১৯ অক্টোবর) আইফোন মডেলের নতুন সংস্করণ আইফোন-১৫ আনুষ্ঠানিক বিপণন শুরু হচ্ছে। উন্মোচনের প্রথম দিন থেকেই অফিসিয়াল সেট পাওয়া যাবে সেলেক্সট্রায়। বাংলাদেশে সম্প্রতি অ্যাপল ব্র্যান্ডের অনুমোদিত রিসেলার হিসেবে আত্মপ্রকাশ করেছে সেলেক্সট্রা লিমিটেড। স্ট্র্যাটেজিক পার্টনার গ্রামীণফোন, রবি, বাংলালিংক, দারাজ ও পিকাবু।

ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপেও (https://www.salextra.com.bd/apple) পাওয়া যাবে আইফোন-১৫ ছাড়াও অ্যাপল ব্র্যান্ডের সব পণ্য। সেলেক্সট্রার অফলাইন শপ থেকে অ্যাপল পণ্য কিনলে পাওয়া যাবে ইএমআই, মূল্যছাড় ও উপহার।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত জানান, আইফোন ছাড়াও দেশে অ্যাপল পণ্যের চাহিদা আছে। কিন্তু বাজারে অ্যাপল ব্র্যান্ডের বেশিরভাগই আন-অফিসিয়াল পণ্য। ফলে ক্রেতারা এসব পণ্য কিনে বিড়ম্বনা ও ক্ষতির সম্মুখীন হন। আগ্রহী ক্রেতাদের প্রকৃত অ্যাপল পণ্যের অভিজ্ঞতা দিতে সেলেক্সট্রা কাজ করবে। অনুমোদিত রিসেলার হিসেবে অ্যাপল ব্র্যান্ডের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, এয়ারপড-সহ সব পণ্যই এখন সেলেক্সট্রায় পাওয়া যাবে।

রিসেলার হিসেবে ক্রেতারা সেলেক্সট্রার প্ল্যাটফর্ম থেকে বৈধ পথে আসা বিটিআরসি অনুমোদিত অ্যাপল পণ্য পাবেন। তা ছাড়া অফিসিয়াল বিক্রয়োত্তর সেবার (১২ মাস) পূর্ণ সুবিধা পাবেন ক্রেতারা। উপহারে থাকছে অথেনটিক ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার, আকর্ষণীয় ডিজো স্মার্টওয়াচ ও ফাস্ট্র্যাকের প্রিমিয়াম ওয়্যারলেস নেকব্যান্ড হেডফোন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান