,

আশুগঞ্জে পায়ের রগ কেটে চাঞ্চল্যকর হত্যার প্রধান আসামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পায়ের রগ কেটে আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সাচ্চু মিয়া (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। (১ অক্টোবর) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়  র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামী হলেন, জেলার আশুগঞ্জ থানার তালশহর এলাকার বাসিন্দা আবু সামার ছেলে।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, গত (১৪ আগস্ট) সোমবার রাত সোয়া নয়টার দিকে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা ভিকটিম জনি মিয়া (৩৫) জেলার আশুগঞ্জ থানাধীন তালশহর নুতন বাজার জিল্লুর রহমান ব্রীজের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তারা ভিকটিম জনি মিয়ার দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে  কুপিয়ে আহত করে। এসময় আউয়াল মিয়া নামক এক ব্যক্তির উপর হামলা করে।  পরবর্তীতে, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে আশংকাজনক অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে  জনি মিয়া মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোকসেন মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরোও জানায়,চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে
(৩০ সেপ্টেম্বর) শনিবার বিকালে সদর থানাধীন পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী সাচ্চু মিয়াকে  গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফফতারকৃত আসামীকে জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট