,

ব্রাহ্মণবাড়িয়ায় নদী রক্ষায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ-র‌্যালী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ক্রমাগত দখল-দূষণে অস্তিত্ব হারিয়ে বিলীন হচ্ছে বাঙালির প্রাণের সাথে মিশে থাকা নদ-নদীগুলো। সে অবস্থা থেকে নদী রক্ষার পাশাপাশি জনমনে নদীর প্রতি আন্তরিকতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বর্ণ্যাঢ্য নৌ র‌্যালী। শনিবার বিকেলে নৌ দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী তিতাস নদীতে নদী ও প্রকৃতি সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন “তরী’র” উদ্যোগে এই র‌্যালীর আয়োজন করা হয়। “নদী বাঁচলে, বাঁচবে দেশ” এই শ্লোগানকে সামনে রেখে শহরের তিতাস নদীর আনন্দ বাজার নৌ-ঘাট থেকে ১০টি নৌকা নিয়ে র‌্যালীটি নদীর প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে। এ সময় নদী রক্ষার বিভিন্ন শ্লোগানে পতাকা আর ব্যানার প্রদর্শন করে সাধারণ জনগনকে সচেতন করা হয়। র‌্যালীতে কবি-সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহন করে। র‌্যালীটি দীর্ঘপথ অতিক্রম করার পর ভাদুঘর নৌ ঘাট গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় নদী ভিত্তিক কবিতা নিয়ে নদী বন্দনা।
অংশগ্রহনকারীরা জানান, নদী মাতৃক বাংলাদেশে নদীকে ঘিরেই গড়ে উঠেছে এখানকার সভ্যতা, বেড়ে উঠেছে অর্থনীতি। এই নদীকে ঘিরেই সাহিত্য আর সংস্কৃতির বয়ে চলা। অথচ আধুনিকতার এ সময় নানাভাবে নদ-নদী ও জলাশয়গুলোর উপর নির্বিচারে অত্যাচার চলছে। যার বিরুপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের উপর। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় নদী রক্ষার প্রতি সকলকে আন্তরিক হতে হবে।
এদিকে নদী রক্ষায় জনগনের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোও আরো আন্তরিক হওয়ার দাবী জানিয়ে, নদী ও জলাধার রক্ষা নিয়ে কাজ করা সংগঠনর তরী বাংলাদেশ এর আহবায়ক বলেন, নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষা করতে এবং নদী তীরবর্তী জনসাধারণসহ সকলকে নদীর প্রতি আন্তরিক করতেই এমন আয়োজন করা হয়েছে। কারণ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বিশেষ করে যে নদীকে ধারণ করে বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধতা তা টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান