মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় দেশটির দারনা শহরে বসবাসরত ৬ বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। আজ বুধবার লিবিয়াতে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়।

বন্যায় মারা যাওয়া ৬ বাংলাদেশিদের মধ্যে ৪ জনের পরিচয় জানিয়েছে দূতাবাস। তারা হলেন, রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। বাকি দুইজনের এখনো পরিচয় পাওয়া যায়নি। এছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছু বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে বলেও জানানো হয়।

দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে দারনা বাধের ভয়াবহ ধসে সৃষ্ট বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বর্তমানে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

এদিকে, লিবিয়ার বন্যা দুর্গত মানুষের জন্য ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলের জনগণের জন্য দ্রুততার সঙ্গে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ এয়ারক্রাফট শিগগিরই ঢাকা থেকে যাত্রা করবে বলে আশা করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের