,

বিছানায় পড়ে ছিল মায়ের লাশ, মেয়ে নিখোঁজ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে নিজ বাড়ি থেকে শাহনাজ আক্তার (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে নাগরপুর উপজেলা শহরের কলেজ পাড়া গ্রামে শাহনাজের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্কুল পড়ুয়া মেয়ে নিখোঁজ রয়েছে।

নিহত শাহনাজ আক্তারের বাবা আব্দুল বাতেন বলেন, ‘আমার মেয়ের জামাই অনেক বছর ধরে বিদেশে থাকে। তাদের দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে বিদেশে থাকে। অপর ছেলে ঢাকায় চাকরি করে। মেয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। মেয়েকে নিয়ে শাহনাজ উপজেলা সদরে নিজেদের চারতলা বাড়ির চারতলায় বসবাস করত। আমার জানামতে তাদের সঙ্গে কারো বিরোধ ছিল না। কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না। বিকেলে মেয়ের সঙ্গে কথা হয়েছে। ফজরের নামাজের পর মেয়েকে ফোন দিয়ে আর পায়নি। দুপুরে মৃত্যুর খবর পাই। ঘটনার পর থেকে নাতনিও নিখোঁজ রয়েছে। তবে কেউ হত্যকাণ্ড ঘটিয়ে নাতনিকে তুলে নিয়ে গেছে বলে সন্দেহ হচ্ছে।’

বাড়ির ভারাটিয়া অপু আক্তার বলেন, ‘দুপুরে চারতলায় পানি আনতে গিয়ে দেখতে পাই চার তলার দরজা খোলা। শাহনাজ আপার লাশ খাটের উপর পরে রয়েছে। তার মেয়ে রুমে নেই। পরে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

নাগরপুর থানার পরির্দশক (তদন্ত) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্বার করে পুলিশ। নিহতের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট