,

পরপর ফ্লপ সিনেমা, এবার নতুন বাড়ি কিনলেন উর্বশী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৯ বছর বয়সী এই সুন্দরী। স্বাভাবিক কারণে ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি।

মাঝে মাঝে ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন উর্বশী। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ২০০ কোটি রুপি মূল্যের কুমির নেকলেস পরে আলোচনার জন্ম দেন। এবার বিলাসবহুল বাড়ি কিনে চমকে দিলেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, বিলাসবহুল বাংলো কিনেছেন উর্বশী রাউতেলা। মুম্বাইয়ের অভিজাত এলাকায় এটি অবস্থিত। যশ চোপড়া এখন উর্বশীর পড়শী। পাঁচতলা বিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। উর্বশীর এই উঠোনটি যশ চোপড়ার বাড়ির উঠোনের সঙ্গে যুক্ত। সমসাময়িক ও আধুনিক মেজাজে বাড়িটির ডিজাইন করা হয়েছে। উর্বশী এটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট