,

নড়াইলে ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতী গ্রামে ইজিভ্যান চালক দেলোয়ার গাজীকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।

নিহত দেলোয়ারের ভাই মনিরুল গাজী জানান, গতকাল সোমবার বিকেলে ইজিভ্যান নিয়ে দেলোয়ার বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজ করেও ভাইয়ের সন্ধান পাননি। দেলোয়ারের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এদিকে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রামে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘দেলোয়ার গাজীকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০