,

অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

news-image

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার বাঘিল গ্রামের আবুল কামালের মেয়ে রসনি আক্তার (১৩), একই গ্রামের জয়নাল আবেদীনের মেয়র বিথি আক্তার (১৩), নরিল্যাহ সাহা পাড়া গ্রামের ইজিবাইকচালক আ. হাকিম (৬০) ও হাদিরা বাজারের ভ্যানচালক গোলাম মোস্তাফা।

রসনি ও বিথি ধনবাড়ী ভাউঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আক্তার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএস জসিম উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের বাসটি একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট