,

নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা এরই মধ্যে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের।স্খানীয়রা ও কুকুরের কামড়ে আক্রান্তরা জানায়,গত সোমবার দুপুরে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে একটি বেওয়ারিশ কুকুর আসে পাশের উপজেলা লাখাই থেকে। এ কুকুরটি ১৩ জনকে কামড়ায়।
এর পরদিন মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত আরো ৭ জনকে কামড়ায়। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের টিকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেজেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায় জানান, ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আমাদের হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই তবে ইমিউনোগ্লোবুলিন ডোজ রয়েছে। ৩ জন এ ডোজ নিয়েছেন।এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরে আলম বলেন,কোন কুকুর কোন প্রাণিকে কামড়ালে আমাদের অফিস ব্যবস্থা নিবে। যেহেতু মানুষকে কামড়িয়েছে তাহলে এটা পাবলিক হেলথ দেখবে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রুপক মিয়া দাবী করে বলেন, প্রাণি সম্পদের কাজ আমরা কেন করব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট