,

রেকর্ড স্কোর গড়ার পথের ম্যাচে বৃষ্টির বাধা

news-image

ক্রীড়া প্রতিবেদক : আর ৯ রান করলেই টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে ফেলত বাংলাদেশ। কিন্তু বাগড়া দিল বৃষ্টি। ১৯.২ ওভারে দলের স্কোর যখন ৫ উইকেটে ২০৭ রান, তখনই বৃষ্টি নেমে এলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খেলা বন্ধ হয়ে যায়। উইকেট ঢাকা আছে ত্রিপলে। সাকিব ১৩ বলে ২০* এবং মিরাজ ১ বলে ৪* রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস আর রনি তালুকদার দলকে দুর্দান্ত শুরু এনে দেন। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে আইরিশ বোলারদের তারা পাত্তাই দিচ্ছিলেন না। ৭.১ ওভারেই ওপেনিং জুটিতে আসে ৯১ রান। এমন সময় ক্রেইগ ইয়ংয়ের বলে লিটন দাস ক্যাচ দিলে জুটির অবসান হয়। ২৩ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪৭ রানে ফিরেন লিটন দাস। এর পরপরই ২৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন রনি তালুকদার।

নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্তও ছিলেন বিধ্বংসী মুডে। তবে ১৩ বলে ১৪ রানেই স্টাম্পড হয়ে যান হ্যারি টেক্টরকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে। প্রথম ১০ ওভারেই আসে ১১৬ রান। রনির ব্যাটিংয়ে মনে হচ্ছিল তিনি সেঞ্চুরিও করে ফেলতে পারেন। তবে গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে থামে তার ৩৮ বলে ৭ চার ৩ ছক্কায় ৬৭ রানের ইনিংস। চারে নেমে শামীম পাটোয়ারী ২০ বলে ৩০ রান করেন ২ ছক্কা ১ চারে। তৌহিদ হৃদয় ৮ বলে ১ ছক্কায় করেন ১৩ রান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট